ইবির ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি ড. মো. আতিকুর রহমান

আপডেট: October 7, 2026 |
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আতিকুর রহমান।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, এতদিন ব্যবস্থাপনা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন। গত ৬ অক্টোবর তার সভাপতির মেয়াদ শেষ হয়।

এর পরিপ্রেক্ষিতে বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. আতিকুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সংবিধির বিধান অনুযায়ী ৭ অক্টোবর থেকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে নিশ্চিত করা হয়েছে।

আরও জানা যায়, দীর্ঘদিন বিভাগের সভাপতির দায়িত্ব পালনের জন্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Share Now