এআইউবিতে ১২তম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম সবুর আলী খান

আপডেট: November 13, 2026 |
dsadsddsdsd
print news

সম্প্রতি ঢাকার আমেরিকান ইন্টারনাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এআইইউবি ‘তে ১২তম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম সবুর আলী খান । প্রতিভা, পরিশ্রম, সৃজনশীলতা ও দলগত প্রচেষ্টার সমন্বয়ে এই অর্জন দলের সদস্যদের জন্য এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী ও প্রতিভাবান অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় টিম সবুর আলী খান নিজেদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নৈপুণ্যের পরিচয় দেয়। প্রতিযোগিতায় দলের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা এবং অসাধারণ পারফরম্যান্স বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানটির আয়োজন করে বিজনেস জিনিয়াস বাংলাদেশ।পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শো ডিরেক্টর মাহবুব আমিন নাহিয়ান

এই অসাধারণ আয়োজনের জন্য টিম সবুর আলী খান শো ডিরেক্টর মাহবুব আমিন নাহিয়ান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, পাশাপাশি দলের সকল সদস্য, সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
টিম সবুর আলী খান এর এই অর্জন শুধু একটি প্রতিযোগিতায় বিজয় নয়, বরং তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, নেতৃত্ব, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

টিম সবুর আলী খানের এই সফলতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন দিয়ামনি কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব ও বিজনেস টাইম।

Share Now