প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

আপডেট: November 25, 2026 |
print news

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠক এখনও চলছে।

বৈঠকে অনুমোদনের জন্য ১৪টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে নতুন প্রকল্প চারটি এবং সংশোধিত প্রকল্প ১০টি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচ্যসূচির শুরুতে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুটি প্রকল্প। এগুলো হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্পের সংশোধনী।

স্বাস্থ্যসেবা বিভাগের চারটি গুরুত্বপূর্ণ উদ্যোগও রয়েছে তালিকায়। এর মধ্যে আট বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং চার জেলায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য।

এ ছাড়া জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ভবন সম্প্রসারণের প্রস্তাব রয়েছে।

Share Now