দিনাজপুরে করোনায় আরও ৩১ জন আক্রান্ত

আপডেট: May 28, 2020 |
print news

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হলেন ১৭৯ জন। জানা যায়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাব হতে ১৪৫ জনের প্রাপ্ত নমুনার ফলাফলে জেলায় নতুন ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে নবাবগঞ্জে ১৩, বিরামপুরে আট, সদরে চার, পার্বতীপুরে চার এবং চিরিরবন্দর উপজেলায় দুজন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জেলায় নতুন করে সর্বোচ্চ ৩১ জনের দেহে করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে ১৩০ জন পুরুষ, ৪১ জন নারী ও শিশু আটজন রয়েছে। এদিকে আরও নতুন করে চারজন সুস্থ হওয়ায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর