আওয়ামী লীগ নেতা রতনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: June 27, 2020 |
print news

জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আনোয়ারুল ইসলাম রতন গতকাল বাংলাদেশ সময় রাত ৯টায় জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকালে করেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now