নতুন গানে কণ্ঠ দিয়ে গানের মডেল হলেন কুসুম

আপডেট: November 17, 2020 |
print news

নিজের লেখা ও গাওয়া গানের মডেল হয়েছিলেন অভিনেত্রী কুসুম শিকদার ২০১৭ সালের আগস্টে । গানটি মুক্তির পর আলোচনা-সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। তারপর থেকে আড়ালেই ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর নতুন গানে কণ্ঠ দিলেন কুসুম। শুধু তাই নয়, গানটির ভিডিওতে মডেল হয়েছেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। এই প্রতিযোগিতার তৃতীয় আসরের সেরা পাঁচ প্রতিযোগীর জন্য নির্মিত হয়েছে পাঁচটি ভিডিও। তার একটি গানে প্রতিযোগীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন এই তারকা। ‘তোমায় হৃদ মাজারে রাখিবো’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন খৈয়াম সান সন্ধি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নজরুল ইসলাম রাজু।

কুসুম শিকদার বলেন—মিডিয়াতে খুব সময় দেওয়া হচ্ছে না। অনেকটা ঘোষণা দিয়েই বিরতিতে আছি। এখন লেখালেখি করছি। তবে পেশাদার সংগীতশিল্পী না হলেও সংগীতকে ভালোবাসি। আর এজন্য এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি।

সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গানের এ আয়োজনটি চলতি বছর একসঙ্গে পাঁচজনকে বিজয়ী ঘোষণা করে। বিজয়ীরা হলেন, সিরাজাম মুনিরা পাখি, ইতি ইব্রাহিম, সোহেল ভেড়ো, পলাশ চন্দ্র শীল ও নয়ন শীল। এই পাঁচ প্রতিযোগীর জন্য নির্মিত লোকগানগুলো খুব শিগগির মাছরাঙা টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। তাছাড়া মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এসব গান।

 

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর