বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফারজানা শারমিন, রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন এর সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকতার নীতিমালা ,প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষিঠত হয়েছে ।আজ রবিবার (৬ই ডিসেম্বর ) দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সাংবাদিকদের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ চেয়ারম্যান ,বাংলাদেশ প্রেস কাউন্সিল । পরবর্তীতে সাংবাদিকদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম, আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ চেয়ারম্যান ,বাংলাদেশ প্রেস কাউন্সিল । এই প্রশিক্ষন কর্মশালায় ৫৩ জন সাংবাদিক অংশগ্রহন করেন ।প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সার্টিফিকেট প্রদান করা হয়।
বৈশাখী নিউজ/ বিসি












