ম্যারাডোনার আইনজীবী মোরলাকে খুনি বলে মেয়ে দালমার আক্রমন

আপডেট: December 7, 2020 |
print news

কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর পর পাল্টাপাল্টি অভিযোগ করে চলেছেন তার ঘনিষ্টজনেরা। ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা শেষকৃত্যে যেতে পারেননি। এ জন্য তিনি পরোক্ষভাবে দুষেছিলেন ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনাকে।

এবার মোরলাকে সোশ্যাল সাইটে ধুয়ে দিলেন ম্যারাডোনার আরেক মেয়ে দালমা। ৬০ বছর বয়সী ম্যারাডোনা মৃত্যুর আগে অবহেলার শিকার হয়েছেন বলে তার মত। একইসঙ্গে তিনি মোরলাকে ‘খুনি’ও বলেছেন।

জানা গেছে, ম্যারাডোনাকে শেষবারের মতো দেখতে গিয়ে ভক্তরা নাকি মোরলাকে ‘খুনি’ বলেছে। তবে মোরলার বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়েছে তা উল্লেখ না করে দালমা আরও লিখেছেন, ‘আশা করি সুবিচার পাব। শপথ করছি, সুবিচার না পাওয়া পর্যন্ত থামব না। কিন্তু সেটি না পেলেও সামাজিকভাবে তুমি দোষী প্রমাণিত হয়ে গেছ।’

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর