থানা হচ্ছে জনগণের নিরাপদ আশ্রয় : আইজিপি বেনজীর আহমেদ

আপডেট: December 15, 2020 |
print news

থানা কখনও হত্যা পরিকল্পনার স্থান হতে পারে না উল্লেখ করে পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, থানা হচ্ছে জনগণের নিরাপদ আশ্রয়।

আইজিপি বলেন, “কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে পুলিশ বাহিনী থেকে বেরিয়ে যেতে হবে। এ বাহিনীতে তার কোনও জায়গা হবে না।”

মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

 

আইজিপি বলেন, “সমাজে কোনও অপরাধ হলে মানুষ আইনের দ্বারস্থ হয়। আর সেজন্য প্রথমেই বেছে নিতে হয় থানাকে। থানায় এসে অভিযোগ করেন। কিন্তু সেখানেই যদি মানুষকে হত্যার পরিকল্পনা করা হয় তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আর এ ধরনের অপরাধমূলক বা অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি যত উচ্চপদস্ত কর্মকর্তা হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর