মঙ্গলবার থেকে আবারও চলাচল করবে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট

আপডেট: December 27, 2020 |
print news

ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে আবারও চলাচল করবে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীরা নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করবেন। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে তাদের আসন বরাদ্দ করা হবে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now