দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লড়াকু পুঁজি পেয়েছে মাহমুদউল্লাহ একাদশ

আপডেট: January 16, 2021 |
print news

উইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তামিম একাদশের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে মাহমুদউল্লাহ একাদশ। ব্যাট হাতে রান পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিকেএসপিতে আগে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সাকিব আল হাসান। ওপেনার নাঈম শেখ করেছেন ৫০ রান। আরেক ওপেনার ইয়াসির আলী রাব্বী ২৪ ও মুশফিকুর রহীম ২৫ রান করেন। মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে আসে ৩১ রান করেন।

তামিম একাদশের পক্ষে ২টি করে উইকেট নেন শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাসুম আহমেদের ১টি করে উইকেট নেন।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে তামিম একাদশের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছিল মাহমুদউল্লাহ একাদশ।

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর