স্ত্রী হারালেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

আপডেট: January 17, 2021 |
print news

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী বুলা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ রবিবার সকালে বার্ধক্যজনিত কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। বুলা আহমেদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বুলা আহমেদ নারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর