ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত

আপডেট: January 20, 2021 |
print news

শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেলো এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। করোনার কারণে মেলার ২৬তম আসর স্থগিত করা হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক মাহবুবুর রহমান বুধবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন। এ বছর আবার মেলা আয়োজন করা গেলে আমরা জানাবো।

ঢাকার অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এবারের মেলা করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। জানানো হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ মেলা শুরু হবে। তবে প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে সম্মতি দেননি।

তাই করোনার ঝুঁকি বিবেচনায় নিয়ে মেলা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সবকিছু ঠিকঠাক থাকলে এবার পূর্বাচলে মেলার জন্য নির্ধারিত স্থান বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ছাদের নিচে মেলা হতো। সে লক্ষ্যে প্রস্তুতিও চলছিল।

এবার আরো অনেক বড় পরিসরে মেলার পরিকল্পনা ও আয়োজন চলছিল। শেরেবাংলা নগরে গাড়ি পার্কিংসহ মেলা প্রাঙ্গণের আয়তন ছিল ৩২ একর। সর্বশেষ মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৪৮৩টি।

প্রসঙ্গত, গত ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর