কপিল শর্মার জনপ্রিয় টেলিভিশন শো ‘দ্য কপিল শর্মা শো বন্ধ হতে যাচ্ছে

আপডেট: January 25, 2021 |
print news

ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার জনপ্রিয় টেলিভিশন শো ‘দ্য কপিল শর্মা শো’। বলিউড তারকাদের সিনেমা প্রচারের অন্যতম পছন্দের অনুষ্ঠান এটি। কিন্তু লকডাউনের কারণে ব্যবসায়ীক দিক থেকে এই শোয়ে দারুণ প্রভাব পড়েছে। স্বাভাবিক কারণে বন্ধ হতে যাচ্ছে এটি।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যাচ্ছে কপিল শর্মা শো। সিনেমার প্রচার না থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষরা। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শো নিয়ে ফেরার পরিকল্পনা করবেন তারা।

কৌতুকশিল্পী খোঁজার একটি রিয়েলিটি শোয়ের মধ্য দিয়ে কপিল শর্মার এই শোয়ের শুরু। ভারতের বিভিন্ন বেসরকারি চ্যানেলে কৌতুকের ছোট ছোট অনুষ্ঠান করে পরিচিতি পান কপিল শর্মা। ‘কমেডি নাইটস উইথ কপিল’ নামে একটি টিভি শো দিয়ে গড়েন নতুন দৃষ্টান্ত। এরপর তাকে দেখা যায় ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানে।

এই কৌতুক অভিনেতা তার মেধা দিয়ে শুধু জনপ্রিয়তাই অর্জন করেননি, ভারী করেছেন নিজের ব্যাংক অ্যাকাউন্টও। কিন্তু নিজের আপত্তিকর আচরণের কারণে খ্যাতির চূড়া থেকে মুহূর্তেই লুটিয়ে পড়েন মাটিতে। বাধ্য হয়ে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ তুমুল জনপ্রিয় এই শোটি বন্ধ করে দেয়। ২০১৮ সালে আবারো শুরু হয় এই শো।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর