ভোটের সকালেই উত্তেজনা, দুই কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট: January 27, 2021 |
print news

ভোট উৎসব শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনে। সকাল আটটায় একযোগে সব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ভোট শুরুর একটু পরেই দুইটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কিছুটা উত্তেজনা বিরাজ করছে ওই কেন্দ্রগুলোতে।

জানা যায়, সকাল সোয়া ৮টার দিকে লালখান বাজারে একটি কেন্দ্র এবং চকবাজার বিএড কলেজ কেন্দ্রে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভোটারদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কারা এ বিস্ফোরণ ঘটায় তা জানা যায়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর