ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট: February 1, 2021 |
print news

ঘন কুয়াশার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার (৩১ জানুয়ারি) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আবু আব্দুল্লাহ রনি জানান, সোমবার ভোরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। এসময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now