সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর বিয়ের অনুষ্ঠানে মিথিলা ও সৃজিত

আপডেট: February 3, 2021 |
print news

দীর্ঘ দিনের প্রেমিক নীলাঞ্জন ঘোষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। গত ৩১ জানুয়ারি রেজিস্ট্রি বিয়ে করেন তারা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাঙ্গুর গার্ডেনের জেঠিয়া বাড়িতে ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি।

এদিন লাল বেনারসি আর সোনার গহনায় সেজেছিলেন ইমন। অন্যদিকে নীলাঞ্জন পরেছিলেন পাঞ্জাবি। পুরোপুরি বাঙালি সাজে দেখা গেছে এই যুগলকে। নববধূর ঠোঁটে লেগেছিল চেনা হাসি। সেই হাসির ছোঁয়া ছায়া ফেলেছিল নীলাঞ্জনের মনে!

 

একই দিন বিয়ে ও বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইমন-নীলাঞ্জন ঘোষ। হাজির হয়েছিলেন রাফিয়াথ রশীদ মিথিলা ও সৃজিত। তাদের সঙ্গে ছিলেন মিথিলা-তাহসানের কন্যা আইরা। অনুষ্ঠানের ফাঁকে নব দম্পতির সঙ্গে ফটো সেশনেও অংশ নেন তারা। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইমন-নীলাঞ্জন ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা।

এছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী মানালি দে, গায়িকা শ্রাবণী সেন, জয়তী চক্রবর্তীর মতো তারকারা।

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন ইমন-নীলাঞ্জন। কিছুদিন আগে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। গত বছর পূজায় বাগদান সারেন তারা। গত ৩১ জানুয়ারি ঘরোয়া আয়োজনে ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের উপস্থিতিতে মালা বদল করে দুজনের বিয়ে হয়।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর