শিক্ষা আইন এর খসড়া চূড়ান্ত করতে শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল সভা

আপডেট: February 4, 2021 |
print news

শিক্ষা আইন-২০২০ এর খসড়া চূড়ান্ত করতে এক ভার্চুয়াল সভার আয়োজন করছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের জুম মিটিংয়ে অংশ নিতে মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ ডিসেম্বর এ আইনের খসড়া চূড়ান্ত করতে একটি সভা ডাকলেও তা শেষ মুহুর্তে এসে স্থগিত করা হয়। এর দেড় মাসের মাথায় আজ আবার বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর