মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার

আপডেট: February 6, 2021 |
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩১টি মামলা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৪৪৭ পিস ইয়াবা, ১২২ গ্রাম ৫ পুরিয়া হেরোইন ও ০৪ কেজি ৮৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর