মিয়ানমারে আটক রাজনৈতিক ব্যক্তিদের মুক্তি দাবি জাতিসংঘের

আপডেট: February 7, 2021 |
print news

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছে জাতিসংঘ। মিয়ানমার সামরিক বাহিনীর হাতে আটক বিভিন্ন বেসামরিক রাজনৈতিক ব্যক্তিদের মুক্তি দাবি করেছে জাতিসংঘ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয় জাতিসংঘ মহাসচিব বলেছেন, আমাদের বিশেষ দূত সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রানের বার্গেনারের সাথে প্রথমবারের মতো মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন। দেশটির সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডারকে এ অভ্যুত্থান নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন।

জাতিসংঘপ্রধান আরও বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উল্টে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে আমরা নিজেদের সামর্থ্যের মধ্যে সবটুকু করব।

এরআগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের সেনা অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়ে বলেছিলেন, এ অভ্যুত্থান ব্যর্থ করতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতাদের ঐক্যবদ্ধ করতে যা যা করা দরকার তাই করা হবে।

নির্বাচনের বিপরীতে এ ঘটনা ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে জাতিসংঘ আরও জানায়, অভ্যুত্থানকারীদের বুঝিয়ে দিতে হবে এভাবে দেশ শাসন করা যাবে না। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সেনা কর্মতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি কোনও দেশ শাসনের উপায় হতে পারে না। নির্বাচনের দোহাই দিয়ে সরকারি কর্মকর্তাদের আটক করে রাখা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, মিয়ানমার পার্লামেন্টে নতুন সরকারের প্রথম অধিবেশন শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর