সায়েরা রেজার ভ্যালেন্টাইনস স্পেশাল ‘যার লাগিয়া’ প্রকাশিত হবে

আপডেট: February 9, 2021 |
print news

বিশ্ব ভালোবাসা দিবসে ফোক গানের জনপ্রিয় শিল্পী সায়েরা রেজার ভ্যালেন্টাইনস স্পেশাল ‘যার লাগিয়া’ প্রকাশিত হতে যাচ্ছে।

রবিউল ইসলাম জীবনের কথায় শোভন রায়ের সুর ও সংগীতে গানটি নতুন বছরে মুক্তি পাওয়া শিল্পীর তৃতীয় মৌলিক গান।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২০-এর দেশসেরা ফোক শিল্পী সায়েরা রেজা এ বছরের শুরুতেই জানান দিয়েছিলেন চলতি বছরে তার বেশ কিছু মৌলিক গান প্রকাশ হবে।

সেই ধারাবাহিকতায় এরই মধ্যে তিনি ‘দিওয়ানা মাস্তানা’ এবং ‘পরাণ পাখি ময়না’ শিরোনামে দুটি মৌলিক গান প্রকাশ করেছেন।

ইতোমধ্যে গান দুটি বেশ সাড়া ফেলেছে সংগীতাঙ্গনে। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ’ থেকে প্রকাশ হবে নতুন এ ফোক গানটি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর