শহিদ আফ্রিদির জামাই হচ্ছেন শাহিন আফ্রিদি

আপডেট: March 7, 2021 |
print news

পাকিস্তানের সাবেক ওপেনার শহিদ আফ্রিদি আর বর্তমান পেইস সেনসেশন শাহিন আফ্রিদি। দুই প্রজন্মের দুই তারকা এবারে হতে যাচ্ছেন একই পরিবারের সদস্য।

শাহিন আফ্রিদির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শহিদ আফ্রিদির বড় মেয়ে আকসা। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ নিশ্চিত করেছে এই তথ্য।

জিও নিউজকে শাহিন আফ্রিদির বাবা আয়াজ খান জানান, দুই পরিবারই দীর্ঘদিন ধরে একে অপরের পরিচিত ও তার প্রস্তাবে রাজি আছে শহিদ আফ্রিদির পরিবার।

এই দুই তারকা এখনই শ্বশুর-জামাতা সম্পর্কে জড়াচ্ছেন না। শহিদ আফ্রিদির পরিবার থেকে জানানো হয়েছে যেহেতু আকসা এখনও পড়াশোনা করছেন আর শাহিন এখনও ক্রিকেট খেলছেন, তাই বছর দুয়েক পর তারা বিয়ের অনুষ্ঠান করবেন। বাগদান সম্পন্ন হবে তার আগেই।

শহিদ আফ্রিদির পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো ধরনের গুজব বা ভ্রান্ত খবর না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে। সঠিক সময়ে শহিদ আফ্রিদি নিজেই ঘোষণা দেবেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর