পঞ্চগড়ে কালবৈশাখীর ঝড়ো বাতাস ও বজ্রবৃষ্টি

আপডেট: April 17, 2021 |
print news

পঞ্চগড়ে কালবৈশাখীর ঝড়ো বাতাস ও বজ্রবৃষ্টি পঞ্চগড়ে কালবৈশাখী প্রভাবে ঝড় শুরু হয়েছে। একই সাথে প্রচন্ড বেগে দমকা হাওয়া ও মুষলধারে বজ্রবৃষ্টি শুরু হয়।

গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) দিনগত রাত ৯ টার পর থেকে এই ঝড়ের প্রভাব শুরু হয়। আবহাওয়া অফিস বলছে, এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ৪৫ কিলোমিটার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া না গেলেও কোথাও কোথাও হালকা শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারি আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ জানান, রাত ১১টা পর্যন্ত চলমান বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪ মিলি মিটার। তবে ঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ ঘন্টায় ৪৫ কিলোমিটার ছিলো।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now