যুব সমাজকে উগ্রবাদে ইন্ধন দেন আমির হামজা: পুলিশ

আপডেট: May 25, 2021 |
print news

‘আমির হামজা জিহাদের নামে পবিত্র কোরআন শরীফ ও হাদিসের অপব্যাখ্যা করে উগ্রবাদী বয়ানে যুব সমাজকে উগ্রবাদে ইন্ধন দেয় ও উদ্বুদ্ধ করে। এছাড়াও তার এই বয়ানের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে উগ্রবাদের প্রচার ও প্রসারে লিপ্ত হয়েছে।’

মঙ্গলবার (২৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান রিমান্ডের আবেদন এসব কথা উল্লেখ করেন।

এরআগে, সংবাদ ভবনে খোলা তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনায় অভিযোগে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলার এজাহারনামীয় আসামি নিষিদ্ধে ঘোষিত সন্ত্রাসী সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. আল সাকিবসহ অন্য কর্মীদের তার বক্তৃতার মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ করেন। হামলা করার বিষয়ে ইন্ধন দিয়েছেন।

আমির হামজার কথিস উগ্রবাদী বক্তব্য ইউটিউবে দেখে আগে গ্রেপ্তার আল সাকিব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করে গুলিশের গুলিতে শহীদ হবে মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, যা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে। আমির হামজা তথাকথিত জিহাদের নামে পবিত্র কোরআন ও হাদিসের অপব্যাখ‌্যা করে উগ্রবাদী বয়ান দেন। যুব সমাজকে উগ্রবাদ সমর্থনে ইন্ধন দেয় এবং উদ্বুদ্ধ করেন। এছাড়া, তার এই উগ্রবাদী বয়ানের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে উগ্রবাদের প্রচার ও প্রসারে লিপ্ত রয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর