গণধর্ষন মামলার পলাতক আসামী আটক

আপডেট: May 26, 2021 |
print news

তিমির বনিক, মৌলভীবাজার : কলেজ ছাত্রীকে গণধর্ষণের মামলার আসামী মৌলভীবাজারের কাশীপুর চা বাগানের সাবেক ম্যানেজার আতাউর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৪ মে) বিকেলে বড়লেখা থেকে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যার পর তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় গত বছরের একটি গণধর্ষণের মামলা রয়েছে।

এই ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীমঙ্গল থানার অসি (তদন্ত) হুমায়ুন কবির এ তথ্যটি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের মামলা রয়েছে।

সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং বিভিন্নভাবে মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। আমাদের তদন্তে তাঁকে প্রাথমিকভাবে অভিযুক্ত মনে হয়েছে।

এদিকে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত আতাউর রহমান প্রভাবশালী ছিলেন।

গ্রেফতারের আগ মুহুর্তেও বিভিন্নভাবে প্রভাব সৃষ্টির চেষ্টা করেন। অনেকেই তদবির করেন তার পক্ষে। তবে প্রশাসনের শক্ত অবস্থানের কারণে সে আটক হয় এবং ধর্ষণের মামলায় গ্রেফতার দেখানো হয়।

বৈশাখী নিউজ / ইডি

Share Now

এই বিভাগের আরও খবর