রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

আপডেট: May 27, 2021 |
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৩ গ্রাম ৮৫ পুরিয়া হেরোইন, ৯৫ বোতল ফেন্সিডিল, ৭ কেজি ৫৭০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা ও ২৪,৫৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর