টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আপডেট: June 14, 2021 |
print news

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল রোববার বিকালে ঘাটাইল-সাগরদীঘি সড়কের বইন্নাদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমজাদ হোসেন (৪৫) মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে ও মঞ্জুরুল করিম (৩২) গোপালপুর উপজেলার কাঁঠালিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, বিকালে উপজেলার বইন্নাদীঘি এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now