ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত : ১৭ মরদেহ উদ্ধার

আপডেট: July 4, 2021 |
print news

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, স্থানীয় সময় রবিবার (১০ জুলাই) সকালে অন্তত ৯২ জন আরোহী নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়।

দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল চিরিলিতো সোবেজানা জানান, সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বিমানটি।

পুড়ে যাওয়া বিমানটি থেকে এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চলছে উদ্ধার অভিযান।

জানা যায়, দুর্ঘটনার শিকার বেশিরভাগকেই সামরিক প্রশিক্ষণ শেষে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত জয়েন্ট টাস্কফোর্সে যোগ দিতে দ্বীপটিতে পাঠানো হচ্ছিল।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now