করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় মৃত্যু ১১, শনাক্ত ২০২

আপডেট: July 21, 2021 |
print news

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকালে কুষ্টিয়া জেনালের হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ১১ জনের মধ্যে ৯ জনের করোনা পজিটিভ ছিলো। আর ২ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। বর্তমানে হাসপাতালে ১৮০ জন করোনায় আক্রান্ত হয়ে ও ৭০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৪৩ শতাংশ। জেলায় এখন পর্যন্ত ৪৪৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now