রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

আপডেট: July 28, 2021 |
print news

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বুধবার (২৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২ হাজার ২০৩ পিস ইয়াবা, ২ কেজি ১১৫ গ্রাম গাঁজা, ৪৩ বোতল ফেন্সিডিল ও ২৪ ক্যান বিয়ার উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now