কোভিড: ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে এক দিনে ৭ মৃত্যু

আপডেট: July 28, 2021 |
print news

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একদিনে কোভিডে ৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।

জেলার সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, এ নিয়ে এ জেলায় কোভিডে মোট মৃত্যু হলো ৩৭০ জনের।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে ১৬৯ জনের। জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৭১ জন। সুস্থ হয়েছে ১৩ হাজার ২৮৭ জন। অন্যরা চিকিৎসাধীন।

বুধবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ২৮৪ জন, জানিয়েছেন হাসপাতালের পরিচালক সাইফুর রহমান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now