১০ কেজি গাঁজাসহ সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: August 2, 2021 |
print news

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শিমুল হককে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আঃ রহিমের ছেলে। র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভির রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ টি মোবাইল ও ২ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now