রামেক হাসপাতালে করোনায় ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

আপডেট: August 24, 2021 |
print news

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ৯ জনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

মৃত ৯ জনের মধ্যে রাজশাহীর তিন, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের তিন এবং পাবনার একজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২২১ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

বৈশাখী নিউজ/ ইডি

messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
linkedin sharing button
print sharing button

Share Now