বিয়ে করলেন রাফা, পাত্রী গ্রাফিক ডিজাইনার

আপডেট: August 30, 2021 |
print news

বিয়ে করলেন গায়ক-সঙ্গীত পরিচালক রায়েফ আল হাসান রাফা। তিনি ব্যান্ড অ্যাভোয়েডরাফার প্রতিষ্ঠাতা সদস্য, অর্থহীন ব্যান্ডের সাবেক গায়ক ও ড্রামার। তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন সামিরা কালিমকে।

সামিরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনা সম্পন্ন করেছেন। বর্তমানে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইনের ওপর পড়াশোনা করছেন। দেশটির টরন্টোতে থাকেন তিনি।

সোমবার (২৩ আগস্ট) ফেসবুক পোস্টের মাধ্যমে বিয়ের খবর জানান রাফা। ফেসবুকের তথ্য অনুযায়ী, সামিরা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের কানাডার অফিসের গ্রাহক সেবা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

ইন্ডালোর ‘মিথ্যা’ গানের মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন সামিরা। আঁকাআঁকির পাশাপাশি ছবিও তোলেন তিনি। রাফার একাধিক অ্যালবামের ডিজাইন করেছেন সামিরা।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে রাফার ধানমণ্ডির বাসায় রাফা-সামিরার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে অর্থহীনের সাইদুস সালেহীন খালেদ সুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাফা বর্তমানে সম্পৃক্ত আছেন অ্যাভোয়েডরাফার পাশাপাশি ক্রিপটিক ফেইটের ড্রামার হিসেবে। প্রায় একযুগ অর্থহীনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর