ময়মনসিংহ মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

আপডেট: October 12, 2021 |
print news

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়ার মোতালেব (৩৫), ত্রিশালের হেলাল মিয়া (৭০), শেরপুর সদরের নূর ইসলাম (৬০) ও জামালপুর সদরের সালেহা বেগম (৭০)।

ডা. মহিউদ্দিন খান বলেন, বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৯৫টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা শনাক্ত হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now