ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
আপডেট: October 21, 2021
|

ব্রাজিলের সিনেট রিপোর্টে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং কভিড-১৯ মহামারি মোকাবিলায় তার ব্যর্থতার জন্য অন্যান্য অভিযোগের সুপারিশ করা হয়েছে। তবে বুধবারই সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর। তিনি দাবি করেছেন, কোনো ভুল করেননি।
এদিকে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় লাখের বেশি মানুষ মারা গেছেন। বিশ্বে করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর এটা দ্বিতীয় সর্বোচ্চ।
বলসোনারো ধারাবাহিকভাবে কভিড-১৯ সংক্রান্ত হুমকির বিষয়টি মানতে চাননি। মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বিষয়ক আন্তর্জাতিক স্বাস্থ্য নির্দেশিকা উপেক্ষা করে ভুল তথ্য এবং অপ্রমাণিত চিকিত্সার কথা বলেছেন তিনি। এজন্য বরাবরই সমালোচিত বলসোনারো। সূত্র: আল-জাজিরা।






