করোনায় আরো ৬ জনের প্রানহানি

আপডেট: November 8, 2021 |
print news

করোনায় আরো ৬ জনের প্রানহানি হয়েছে , করোনা শনাক্ত হয়েছে ২১৫ জন মানুষের।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০১ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে।

সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিলো চার জনের। সে সময় করোনা শনাক্ত হয়েছিলো ১৭৮ জনের। ফলে একদিনের ব্যাবধানে মৃত্যু ও শনাক্ত বেড়েছে যথাক্রমে ২ ও ৩৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৮১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ৪১২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪.৯৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৪ জন এবং খুলনায় ২ জন মারা গেছেন। তাদের মধ্যে একজনের বয়স ছিলো ৯১-১০০ বছরের মধ্যে, দুইজনের বয়স ছিল ৭১-৮০ বছরের মধ্যে এবং দুইজনের বয়স ছিলো ৫১-৬০ বছরের মধ্যে এবং একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বৈশাখী নিউজ/ ইডি

 

Share Now