রোহিত শর্মাই ভারতের পরবর্তী অধিনায়ক!

আপডেট: November 9, 2021 |
print news

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে কোহলি জানিয়ে দেন, টুর্নামেন্ট শেষে এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ছেন তিনি। তখন থেকেই জোর আলোচনা, কার হাতে যাচ্ছে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। সোমবার (৮ নভেম্বর) নামিবিয়ার বিপক্ষে ভারতীয় জাতীয় দলের হয়ে কোচিং অধ্যায় শেষ করা রবি শাস্ত্রি আকারে-ইঙ্গিতে জানিয়ে দিলেন, রোহিত শর্মাই নিচ্ছেন বিরাট কোহলির জায়গা।

রবি শাস্ত্রি বলেন, আমার মতে রোহিত খুব যোগ্য ছেলে। সে অনেকগুলো আইপিএলের শিরোপা জিতেছে, দলের সহ-অধিনায়ক হিসেবে কাজ করেছে। সে এই দায়িত্ব নিতে প্রস্তুত আছে।

কোহলিও ম্যাচ শেষে জানিয়েছেন, ভারতের দায়িত্ব নিয়ে প্রস্তুত রোহিত। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচের পর কোহলি বলেন, রোহিত দলে আছে। সে অনেকদিন ধরেই সবকিছু কাছ থেকে দেখছে। আমরা সব সময়ই দলের নেতা হিসেবে থাকব। কিন্তু এটা ভারতীয় ক্রিকেটের অনন্য এক মাইলফল হয়ে থাকবে, বিশেষ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now