করোনা পজিটিভ হলেন লিওনেল মেসি

আপডেট: January 2, 2022 |
print news

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে  (পিএসজি) আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গতকাল শনিবার রাতে দলের সবার করোনা পরীক্ষা করিয়েছে পিএসজি। আজ রবিবার প্রাপ্ত রিপোর্টে সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসি করোনা পজিটিভ হয়েছে বলে নিশ্চিত করেছে পিএসজি।

তবে শুধু মেসি নন, দলটির আরও তিন ফুটবলার করোনায় আক্রান্ত। তারা হলেন লেফট ব্যাক জুয়ান বেরনাট এবং ব্যাকআপ গোলকিপরা সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা। সোমবার রাতে লিগ ম্যাচের আগে এই খবর পিএসজির জন্য নিঃসন্দেহে বড় দুঃসংবাদ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now