নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

আপডেট: May 20, 2022 |
print news

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত তরুণের নাম মো. জিহাদ হোসেন (১৭)। সে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের বাহার উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আলু আলার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের ওপর পাখি ধরতে ওঠে জিহাদ। পাখি ধরার সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের প্রধান লাইনের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now