আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আপডেট: January 12, 2023 |
print news

আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার বলেন, বৃহস্পতিবার বিকেল তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Share Now