নেত্রকোণায় ভেজাল বিরোধী অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

আপডেট: January 24, 2023 |
netrokona 1
print news

মো. কামরুজ্জামান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলায় বিভিন্ন দোকানে ভেজাল অসাস্থ্যকর খাবার ও পলিথিন ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার মেছুয়া বাজার ও বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে বিভিন্ন আইনে লোকনাথ স্টোরকে ৭ হাজার টাকা, মেসার্স শিবু স্টোর ১ হাজার ৫০০ টাকা, আল আমিন স্টোরকে ৭ হাজার টাকা ও
হেলিম স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সহযোগী হিসেবে ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার মাইতি, নেত্রকোণা সদর থানার এ এস আই অঞ্জন সরকারসহ তার সহযোগিরা।

Share Now