ইবিতে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস পালিত

আপডেট: March 7, 2023 |
inbound4394110496182831505
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যাল চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইবি উপাচার্য। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, শাখা ছাত্রলীগসহ, বিভিন্ন হল, সমিতি, পরিষদ প্রভৃতি সংগঠনগুলো। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটির কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত (যোহর ও আসরের নামাজের সময় ব্যতীত) মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল প্রাঙ্গন এবং হলসমূহে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর