আক্কেলপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট: March 8, 2023 |
Boishakhinews24.net 120
print news

দেব্রত মন্ডল, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম পান্না বেগম (৩০)। তিনি গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

প্রতিবেশী বিপ্লব জানান, সিরাজুল ইসলাম ও তার বড় ভাই আসাব (৩৮) গ্রামের মসজিদে শবে বরাতের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন এবং সিরাজুলের মা মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে কেউ ছিল না। নামাজ আদায় শেষে আসাব রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে ফিরে ছোট ভাই সিরাজুলের এর শয়ন কক্ষে পান্নার গলা কাটা রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে তা দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় গ্রামবাসীরা ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি ঘরের মেঝেতে জিনিসপত্র এলোমেলো ও গৃহবধূর রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে আছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তাঁকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সিরাজুল, ভাশুর আসাব, জা সগিয়া(৩৪) এবং প্রতিবেশি মাসুদ(২৮)কে থানায় নিয়ে আসা হয়। নিহত গৃহবধূর মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর