গুরুদাসপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস পালিত

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫মার্চ) গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনাযতনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলচনা সভায় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ রুকসানা আক্তার লিপি প্রমুখ।
এ সময় বক্তারা ভোক্তার অধিকার নিয়ে সচেতনামূলক বক্তব্য প্রদান করেন এবং বাজার তদারকি করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়


