বগুড়ায় আলুভর্তি ট্রাক উল্টে অটোরিকশাচালক নিহত

আপডেট: March 16, 2023 |
Boishakhinews24.net 277
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার খেলারঘর নামক স্হানে আলু বোঝাই ট্রাকের চাকা ফেট উল্টে যায়।এতে মোকারম হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালক ঘটনা স্হলেই নিহত হয়।

বৃহস্পতিবার ১৬ মার্চ সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়া সদর উপজেলার বাঘপাড়া খেলারঘর নামক স্হানে বগুড়া-রংপুর মহাসড়কে আলু বোঝাই ট্রাকের চাকা ফেটে গিয়ে উল্টে যায়।

ওই স্হানে অটোরিকশার চালক তার রিকশার উপর বসে খাবর খাচ্ছিলেন। তখন ট্রাকটি উল্টে চালকসহ রিক্টিকে চাপা দেয়। এতে আলুর চাপায় পড়ে ঘটনা স্হলেই অটোরিকশা চালক মোকারম হোসেন মারা যান।

দুর্ঘটনা ঘটে নিহত মোকারম শিবগঞ্জ উপজেলার গরনা গ্রামের মৃত আসর আলীর ছেলে। বিষয়টা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক।

স্হানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি আলু বোঝা ট্রাক(ঢাকা-ট-১৬-০৫৯৬) বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া খেলারঘর নামক স্হানে পৌঁছিলে সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে একটি রিকশা উপর উল্টে যায়।

এতে আলুর চাপার পড়ে অটোরিকশা চালক মোকারম হোসেন ঘটনা স্হলেই নিহত হয়।

স্হানীয়রা,আরও জানান,রিক্সা চালক মোকারম হোসেন ঘটনা স্হলে খালি রিকশা থামিয়ে দোকান থেকে খাবার কিনে নিয়ে মহাসড়কের পাশে রিকশা উপর বসে খাবার খাচ্ছিলো। এসময় আলু বোঝাই ট্রাকটি উল্টে রিকশা সহ তাকে চাপা দেয়। এতে সে ঘটনা স্হলেই মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ের উপ-পরিদর্শক শামসুল হক জানান, বৃহস্পতিবার সকালে রংপুর দিক থেকে আলু নিয়ে একটি ট্রাক বগুড়া দিকে যাচ্ছিল। বাঘোপাড়া বন্দরে ট্রাকটির সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশা চালক মোকারম ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, মোকারম তার বাড়ি থেকে রিকশা নিয়ে বগুড়ায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালক ও তার সহকারী পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ তবে ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। মোকারমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Share Now