সাভারে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আপডেট: March 17, 2023 |
Boishakhinews24.net 315
print news

সাভারের লুটের চরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে।

শুক্রবার দুপুরের পর এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ এ তথ্য জানান।

তিনি জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি এবং কেরাণীগঞ্জ ও হেমায়েতপুর চামড়াশিল্প স্টেশনের দুটি করে ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

Share Now