সিংগাইরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মরণ ফাঁদ খ্যাত হেমায়েতপুর- সিংগাইর – মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তন্ময় (২০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক সিংগাইর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং পৌরএলাকার গোবিন্দল মহল্লার মো. শাহানুর মোল্লার ছেলে।
সোমবার (১৭ এপ্রিল ) সন্ধ্যা ৭ টার দিকে বলধারা ইউনিয়নের খোলাপাড়া বাসস্ট্যান্ডের পশ্চিমে এএবি ইটভাটার অদূরে এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে , তন্ময় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় হেমায়েতপুর- সিংগাইর – মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওই জায়গায় পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত তন্ময়ের পরিবারে বইছে মাতম।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




