রাজাপুরে ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্তের ঈদবস্ত্র বিতরণ

আপডেট: April 21, 2023 |
inbound5622732369449473992
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: পত্রিব ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলা ও কাঁঠালিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর পক্ষ থেকে নিজ উদ্যোগে এক হাজার (১০০০) অসহায় দুঃস্থ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন করেছেন রাজাপুরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্ত।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১টায় গালুয়া ইউনিয়নের ইঞ্জিনিয়ার আবুল কাশেম সীমান্তের নিজ বাড়িতে আওয়ামীলীগের নেতা-কর্মীর মাধ্যমে অসহায় দুঃস্থ সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে।

ঈদবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, শাহজাহান তালুকদার, মাস্টার গোলাম মোস্তফা, গালুয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি বাপ্পি মিয়া সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্ত জানান, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর পক্ষ থেকে অসহায় দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।

Share Now