ঈদে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জয়ের

আপডেট: April 22, 2023 |
print news

মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় ও জাতীয় উৎসব ঈদুল ফিতরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শনিবার (২২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

ঈদে গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জয়ের

প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ঈদ মোবারক! সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

Share Now

এই বিভাগের আরও খবর